images

রাজনীতি / সারাদেশ

খুলনা-৫ আসনে পিছিয়ে মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

খুলনা-৫ আসনে ৩১ কেন্দ্রে বিএনপির আলি আসগার ২৯৩৭১, জামায়াতের মিয়া পরওয়ার ২৪৭৩৯ ভোট পেয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এ তথ্য জানা গেছে।

এই আসনের ৩১টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীকে ২৯ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে ২৪ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

প্রতিনিধি/এফএ