নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিষয়টি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
জামায়াত নেতা বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১; এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।
এমএইচএইচ/ক.ম