নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নির্বাচন যেন সত্যিই নিরপেক্ষ হয়। মানুষ যেন তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারে। ইতিহাসের পুনরাবৃত্তি নয়, এবার ইনশাআল্লাহ জনগণের জয় হবে। ফি আমানিল্লাহ।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। রাশেদ প্রধান লিখেছেন, ‘২০০১ থেকে ২০২৬ - মাঝখানে কেটে গেল দীর্ঘ ২৫টি বছর। অনেকেই বিগত তিনটি নির্বাচনের কথা বলেন, কিন্তু আমার বিশ্বাস ২০০৮ সালেও সূক্ষ্ম কারচুপি বা ইঞ্জিনিয়ারিং হয়েছিল।’
আরও পড়ুন: ফিরল ভোটের উচ্ছ্বাস
তিনি আরও বলেন, ‘শেষবার এদেশের মানুষ মন খুলে ভোট দিতে পেরেছিল সেই ২০০১ সালে। দীর্ঘ আড়াই দশক পর আবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ। গণভোটে হ্যাঁ বলুন। ১১ দলের প্রতীকে সিল মারুন।
এম/এমআই