images

রাজনীতি

নির্বাচন শান্তিপূর্ণ হলে বিপুল ভোটে জিতবে বিএনপি, আশা আব্দুস সালামের

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, ‘সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। যতবেশি ভোটার আসবে আমাদের জন্য ভালো হবে। ভোটাররা কেন্দ্রে আসুক এবং ভোট প্রদান করুক; আমরা চাই। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। ভোট মানুষের দীর্ঘদিনের আকাঙক্ষা এবং ভোটের অপেক্ষায় ছিল। ভোটাধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল এবং কীভাবে রাস্তায় নেমে এসেছিল সেটা দেখেছি।’

তিনি আরো বলেন, ‘আশা করি, ৭০-৮০ শতাংশ মানুষ ভোট দিতে আসবে। এখন পর্যন্ত বলার মতো কোনো ঘটনা ঘটে নাই। গতকাল থেকে তারা (জামায়াত) চেষ্টা করেছিল ভোট কারচুপি করা এবং টাকার মাধ্যমে কেনার জন্য; তাদের সেই চেষ্টা জনগণ ভেঙে দিয়েছে। বাকিটা ভোটের রেজাল্টে পাব।’

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে মন্তব্য করেন আব্দুস সালাম।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট হচ্ছে।

এসএইচ/এমআর