images

রাজনীতি

ভোটকেন্দ্র পাহারায় শিক্ষার্থীদের মাঠে নামার আহ্বান ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোট কারচুপি রোধ এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঠে নামার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদেক কায়েম। 

বুধবার (রাত ১২টার দিকে) আবু সাদেক কায়েম তার ফেসবুক পোস্টে এ আহ্বান জানান। 

সাদেক কায়েম তার ফেসবুক পোস্টে বলেছেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে প্রতিটি কেন্দ্রে প্রহরীর দায়িত্ব পালন করবে শিক্ষার্থীরা। তিনি জানান, “কারচুপি ও গণতন্ত্রের যাত্রায় বাধা দেওয়া যে কোনো পক্ষের বিরুদ্ধে আগামীকাল আমরা শক্ত প্রতিরোধ গড়ে তুলব।” 

ছাত্র জনতা আশা প্রকাশ করেছে, ছাত্র জনতা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

এমআর/এআর