নিজস্ব প্রতিবেদক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
বিএনপির উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে— অন্যদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণ খেলাপিদের আশ্রয় দিয়ে দুর্নীতি দমন করা যাবে না। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ১২ ফেব্রুয়ারি জনগণ লাল কার্ড দেখাবে।
রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, ৫ আগস্ট এর অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সাথে যারা বেঈমানি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।
প্রসঙ্গত, সম্প্রতি একাধিক নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতি দমন করবে এবং কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে।
তিনি আরো বলেন, আমরা যতই পরিকল্পনা নিই না কেন, একটি বিষয় যদি আমরা নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। কী সেটি? সেই বিষয়টাও বিএনপি অতীতে প্রমাণ করেছে, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি। যেকোনো মূল্যে আগামীতে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে।
/এএস