images

রাজনীতি

ক্ষমতায় গেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পুনর্বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে সাবেক সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে।’

বিডিআর হত্যাকাণ্ডের দিনটিকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান তারেক রহমান।

বিএনপি আগামীতে সরকার গঠন করলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা করা হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকেই রক্ষা করতে হবে। বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা রক্ষা করা হবে।’

এমআর