images

রাজনীতি

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না বিএনপি: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেবে না।’

বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে স্মৃতিবিজড়িত বিডিআর নাম পুনর্বহাল করা হবে বলেও জানান তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান।

_n

তারেক রহমান বলেন, সেনাবাহিনীর অধিকার ভূলুণ্ঠিত হয় এমন কোনো কাজ অতীতেও বিএনপি করেনি ভবিষ্যতেও করবে না। কারণ, বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল।

বিইউ/এএইচ