images

রাজনীতি

ষড়যন্ত্র ঠেকাতে পারলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যদি জনগণকে সঙ্গে নিয়ে ঐকবদ্ধভাবে ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে পারি তাহলে ১৩ তারিখ থেকেই বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন।

এ সময় তারেক রহমান ফরিদপুরের সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের নেতাকর্মী ও ভোটারদের মাঝে পরিচয় করিয়ে দেন।

picture

তারেক রহমান বলেন, ১৩ তারিখ থেকে ইনশাআল্লাহ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: একটি রাজনৈতিক দল নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

এরআগে তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। পরে হেলিকপ্টারযোগে ফরিদপুরে এসে কর্মসূচিতে যোগ দেন।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশের সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব একে কিবরিয়া স্বপন।

বিইউ/এআর