নিজস্ব প্রতিবেদক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের হারিকেন প্রতীক প্রার্থী শাহরিয়ার ইফতেখার নামে এক প্রার্থী সরে দাঁড়িয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
শাহরিয়ার কবির বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে ঢাকা ১৩ আসনে প্রার্থী হয়েছিলেন।
আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
আরও পড়ুন:
এছাড়াও, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর পক্ষ থেকে আপেল মার্কা নিয়ে ফাতেমা আক্তার মুনিয়া, গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা মিজানুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মই মার্কা মো. খালেকুজ্জামান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) থেকে রকেট মার্কা মো. শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ মো.রবিউল ইসলাম ঘুড়ি মার্কা ও সোহেল রানা কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন।
একেএস/এএস