images

রাজনীতি

কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে জুবাইদা রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মহাখালীর কড়াইল আনসার ক্যাম্পে আয়োজিত হেলথ ক্যাম্প পরিদর্শনকালে জুবাইদা রহমান ঘুরে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন। কড়াইল বস্তির ছোট শিশুদের সঙ্গে খুনসুটিও করেন জুবাইদা রহমান।

JR1

গত ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে দেশে আসার পর থেকে নানা ধরনের কর্মসূচিতে যোগ দিয়েছেন জুবাইদা রহমান। মাঝে তারেক রহমানের সঙ্গে নির্বাচনি জনসভা মঞ্চেও দেখা গেছে জুবাইদা রহমানকে।

এবার স্বামী তারেক রহমানের নির্বাচনি আসন ঢাকা-১৭ এর আওতাধীন কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে অংশ নিলেন জুবাইদা রহমান।

বিইউ/এফএ