জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন।
এরপর গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন শর্মিলা রহমান সিঁথি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষে ভোট চান।

প্রচারণাকালে শর্মিলা রহমান বলেন, আজ আমি ভাইয়ার জন্য এসেছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন এবং ভাইয়াকে একটি ভোট দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহেনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিইউ/এআর