images

রাজনীতি / সারাদেশ

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি বৈষম্যহীন সমাজ এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র–গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনও ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ভোটাধিকার ও গণতন্ত্র  রক্ষায় ধানের শীষই একমাত্র ভরসা।

প্রচারণার অষ্টম দিনে শনিবার (৩১ জানুয়ারি) তিনি কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের চকরিয়া পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিলে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যাতে আর কোনোদিন কেউ আমাদের ভোটাধিকার হরণ করতে না পারে। কেউ আমাদের গণতান্ত্রিক ও মানবাধিকার কেড়ে নিতে পারবে না।

আরও পড়ুন

চাঁদাবাজ ও ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ

সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমরা শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, ইনশাআল্লাহ।

7edfa5c4-1572-4d85-a968-ad73c99e1851

গণসংযোগের শুরুতে তিনি চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন- চকরিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম হায়দার, সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রতিনিধি/এসএস