images

রাজনীতি

যুক্তরাষ্ট্রের পর-পরই জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

মার্কিন রাষ্ট্রদূতে সঙ্গে সাক্ষাতের পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মি. সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্রকে অর্থবহ ও অংশগ্রহণমূলক করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এরআগে সকাল সাড়ে ৮টার দিকে জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

টিএই/এএস