images

রাজনীতি

মাদুর পেতে এনসিপির নির্বাচনি গানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

মাদুর পেতে নির্বাচনি গানের উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গানটি উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এসময় তিনি বলেন, যেখানে আমাদের জন্ম হয়েছে, সেখানে থেকে থিম সং উদ্বোধন করতে চেয়েছি। আমরা কোনো ফাইভ স্টার হোটেলে থিম সং উদ্বোধন করিনি।

আসিফ মাহমুদ বলেন, আমরা চাই, আমাদের অনুষ্ঠানে জনসাধারণের সম্পৃক্ততা থাকুক এবং তারা আসুন। তার জন্য সাদামাটা পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করেছি।

আসিফ বলেন, সমাজের সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ চাই। এমন কোনো পরিবেশে অনুষ্ঠান আয়োজন করিনি, যেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি নেই। আজকে এই পরিবেশে সবার অংশগ্রহণ রয়েছে।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ এনসিপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ক.ম