Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে? এই কোড ডায়াল করে ফিরিয়ে আনুন অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

বর্তমান আধুনিক যুগে হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন ব্যক্তিগত ও দাপ্তরিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে পরিণত হয়েছে। তবে এর জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে বৃদ্ধি পেয়েছে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত নানা প্রতারণা ও জালিয়াতিও। বর্তমান সময়ের সবচেয়ে সাধারণ সাইবার সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা অন্যের কবলে চলে যাওয়া। অনেক সময় কোনো রকম পূর্বভাস ছাড়াই আপনার ফোন থেকে অ্যাকাউন্টটি হ্যাটলগআউট হয়ে অন্য কোনো অচেনা ব্যক্তির ডিভাইসে সচল হয়ে যেতে পারে। এমন অনভিপ্রেত পরিস্থিতিতে কীভাবে আপনি আপনার সাধের অ্যাকাউন্টটি পুনরায় পুনরুদ্ধার করতে পারবেন, সেই বিষয়ে অত্যন্ত কার্যকরী ধাপে ধাপে নির্দেশিকা প্রকাশ করেছে ভারতের দিল্লি পুলিশের আইএফএসও (IFSO) ইউনিট।

দিল্লি পুলিশের আইএফএসও ইউনিটের জয়েন্ট সিপি রজনীশ গুপ্তের মতে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে তা পুনরুদ্ধারের জন্য ##21# কোডটি সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই বিশেষ কোডটির মাধ্যমে এমন একটি ক্ষতিকর বা গোপনীয় ব্যবস্থাকে নিষ্ক্রিয় করা সম্ভব, যার মাধ্যমে হ্যাকাররা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

প্রথমে ডায়াল করুন ##21# কোডটি

হ্যাক হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদে ফেরত পেতে সবার প্রথমে আপনার ফোন থেকে ##21# ডায়াল করতে হবে। এর ফলে আপনার মোবাইল নম্বরে গোপনে চালু থাকা সমস্ত ধরনের কল ফরওয়ার্ডিং কিংবা এসএমএস (SMS) ফরওয়ার্ডিং সুবিধা চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট রিসেট করার সময় হ্যাকাররা ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি (OTP) সরাসরি নিজেদের ডিভাইসে ফরোয়ার্ড করে নেয়, যার ফলে আসল ব্যবহারকারী আর কোড পান না।

এই কাজটি সম্পন্ন করার প্রক্রিয়াটি নিচে দেওয়া হলো:

আপনার ফোন থেকে সরাসরি ##21# ডায়াল করুন।

এটি মূলত একটি বিশেষ ইউএসএসডি (USSD) কোড।

এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে সক্রিয় থাকা যাবতীয় কল ও এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ হয়ে যাবে।

এর ফলে পরবর্তীতে আপনি যখন নিজের অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করবেন, তখন অ্যাকাউন্ট ফিরে পাওয়ার ওটিপি কোডটি আর কোনোভাবেই হ্যাকারদের কাছে পৌঁছাতে পারবে না।

কল বা এসএমএস ফরওয়ার্ডিং বন্ধ করার পরবর্তী ধাপসমূহ

ফরওয়ার্ডিং প্রক্রিয়া বন্ধ করার পর মেটা (Meta)-এর অফিশিয়াল অভিযোগ জানানোর লিঙ্কে প্রবেশ করতে হবে।

‘Are you a law enforcement officer?’ এই প্রশ্নটির উত্তরে ‘No’ সিলেক্ট করুন।

দেশের কান্ট্রি কোড সহ আপনার নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বরটি দুবার নির্ভুলভাবে লিখুন।

এরপর উপলব্ধ তালিকা থেকে ‘My account has been hacked’ অপশনটি বেছে নিন।

সমস্যার বিবরণ বা বর্ণনার ঘরে পরিষ্কার ভাষায় লিখে জানান যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আপনি চাইলেও লগইন করতে পারছেন না।

এরপর নিজের পুরো নাম এবং একটি সঠিক ও সচল ইমেল আইডি দিন।

পরিশেষে ‘Electronic Signature’ ঘরে নিজের নাম টাইপ করে ‘Send’ বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করুন।

ফর্ম জমা দেওয়ার পর যা ঘটবে

মেটার কাছে অভিযোগ জানানোর এই ফর্মটি সফলভাবে জমা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাকারের ডিভাইসে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল ছিল, সেখান থেকে তা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। পুরো বিষয়টি আপনাকে মেটার পক্ষ থেকে ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। এরপর আপনি আপনার নিজস্ব মোবাইল নম্বর এবং নতুন ওটিপি ব্যবহার করে পুনরায় নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সফলভাবে লগইন করতে পারবেন।

মেটার অফিশিয়াল অভিযোগ জানানোর লিঙ্কটি হলো: [whatsapp.com/contact/forms/1534459096974129](https://whatsapp.com/contact/forms/1534459096974129)

এ ছাড়া দুর্ভাগ্যবশত যদি আপনার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কখনো হ্যাক হয়ে যায়, তবে একই কায়দায় অভিযোগ জানানোর জন্য নিচের লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন:

ফেসবুক হ্যাক অভিযোগ ফর্ম: [facebook.com/help/contact/295309487309948/](https://facebook.com/help/contact/295309487309948/)

ইনস্টাগ্রাম হ্যাক অভিযোগ ফর্ম: [help.instagram.com/contact/636276399721841/](https://help.instagram.com/contact/636276399721841/)

এজেড