images

রাজনীতি / সারাদেশ

ইসলামী দলকে ক্ষমতায় আনলেই শেষ হবে চাঁদাবাজি ও অর্থপাচার: রেজাউল করিম

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণের সামনে এখন পরিবর্তনের সুযোগ এসেছে। ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থপাচারের রাজনীতি বন্ধ হবে।

তিনি বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের ঘামে অর্জিত অর্থ বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ বানানোদের আর ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে বরগুনার মানুষ ইসলামকে সম্মানিত করে আসছে—এবার তারা ইসলামের পক্ষে সিদ্ধান্ত নিতে প্রস্তুত।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বরগুনার সিদ্দিক স্মৃতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন।

thumbnail_IMG_20251122_165128

জনসভায় বরগুনা-২ আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন ওলি উল্লাহ।

আরও পড়ুন

নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে পারে: জামায়াতের আমির

সভায় বক্তারা বলেন, দেশের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারের সামনে পাঁচ দফা দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। এসব দাবির মধ্যে রয়েছে— জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, গণভোট ব্যবস্থা, পিআর পদ্ধতি প্রবর্তন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগীদের বিচার।

thumbnail_IMG-20251122-WA0036

এছাড়াও বক্তারা দাবি করেন, এসব বাস্তবায়ন ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বরগুনা-১ ও ২ আসনে ইসলামি প্রার্থীদের বিজয়ী করতে পারলে এলাকায় চাঁদাবাজি ও মিথ্যা মামলার ভয় আর থাকবে না।

এসময় মঞ্চে ঐক্য জোটের ৮টি ইসলামি দলের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস