images

রাজনীতি

হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনা ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল। 

আজ সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন খেলাফত মজলিস আমির। 
 
মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বিগত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানবতাবিরোধী জঘন্য অপরাধ সংঘটিত করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার ভূলুণ্ঠিত করেছিল। 

খেলাফত মজলিস আমির বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে দীর্ঘ সময় ধরে সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে শেখ হাসিনা ও তার এক সহযোগীর অপরাধের প্রমাণ পেয়েছেন এবং আজ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে।

রাষ্ট্রকে ব্যবহার করে জনগণকে গুম-খুনের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে খেলাফত মজলিসের আমির বলেন, আমরা প্রত্যাশা করছি ন্যায়বিচারের মাধ্যমে পর্যায়ক্রমে সব অপরাধীর দণ্ড কার্যকর করা হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। 

এমআর/ক.ম