জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর একটা দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনার খবর পায়নি ফায়ার সার্ভিস।
জানা গেছে, কেন্দ্রীয় কার্যালয়টির দ্বিতীয় তলায় এই আগুন দেওয়া হয়। তবে কে আগুন দিয়েছে তা জানা যায়নি।

সকাল থেকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিক্ষুব্ধ জনতা অবস্থান করছেন। আগুন দেয়ার আগে তারা কার্যালয়টিতে ভাঙচুর চালায়। আগুন দিয়ে ভাঙচুর চালানোর পর ভবনের নিচে থাকা বিক্ষুব্ধ জনতা ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’ বলে স্লোগান দিতে থাকেন।
তারা আরও স্লোগান দেন, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
এমআইকে/এএস