images

রাজনীতি

‘এই মুহূর্তে দরকার, নির্বাচিত সরকার’ স্লোগানে মুখর নয়াপল্টন

নিজস্ব প্রতিবেদক

২৮ মে ২০২৫, ০৩:৩০ পিএম

‘এই মুহূর্তে দরকার, নির্বাচিত সরকার’— বিএনপির নেতাকর্মীদের এমন স্লোগানে মুখরিত হচ্ছে রাজধানীর নয়াপল্টন। বুধবার (২৮ মে) সকাল থেকে দলটির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে এ স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। 

এছাড়া বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া, অমর হোক, তারেক রহমান, খালেদা জিয়া, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশেসহ নানা স্লোগান দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

C2

জানা গেছে, তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন– বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল।

কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আজ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। তার আগে সকাল থেকেই নয়াপল্টনজুড়ে দলীয় কর্মীদের ঢল নামে।

C3

সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীদের প্রতিটি মিছিলে ছিল ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা। কেউ কেউ টি-শার্ট, কপালে পতাকা আর মাথায় ক্যাপ পরে অংশ নিয়েছেন সমাবেশে। দলীয় স্লোগান আর নাচে-গানে প্রাণচঞ্চল হয়ে উঠেছে নয়াপল্টনের পরিবেশ। এলাকায় মাইক বসিয়ে বাজানো হচ্ছে দলীয় গান, যেখানে উঠে আসছে জিয়াউর রহমান ও তারেক রহমানের নাম।

আয়োজকরা বলছেন, রাজনৈতিক অঙ্গনে তরুণদের অধিকার এখন সবচেয়ে বেশি উপেক্ষিত। নির্বাচনে ভোটাধিকার থেকে শুরু করে মতপ্রকাশ- সব ক্ষেত্রেই তরুণরা নানা প্রতিবন্ধকতার মুখে। এই সমাবেশের মাধ্যমে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

C4

ছাত্রদলের সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা আজ আর রাজনীতির অংশ হতে পারে না। তারা ভোট দিতে পারে না, নিজেদের কথা বলতে পারে না। এই সমাবেশ আমাদের দীর্ঘদিনের বঞ্চনার জবাব। একটি নীরব প্রতিবাদকে সরব করে তোলার দিন।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন জেমিন বলেন, এই উচ্ছ্বাস তারুণ্যের, এই মিছিল তারুণ্যের অধিকার আদায়ের। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তরুণরা তাদের অধিকার ফিরে পাবে।

এসএইচ/এএইচ