নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৪, ০৪:৪১ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা ডাকা হয়েছে। আগামীকাল শুক্রবার (০৭ জুন) সন্ধ্যায় সভাটি অনুষ্ঠিত হবে।
এদিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিত থাকার জন্য দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
কারই/এএস