Dhaka Mail Logo

রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে সাকিব আল হাসানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের দফতর সম্পাদকের রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি প্রায় আধা ঘণ্টা ধরে এ বৈঠক করেন।

জানা গেছে, ক্রিকেটার সাকিব সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন। তিনি ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে যান।

এদিকে, গত ২১ নভেম্বর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন সাকিব। তিনি গত ১৯ নভেম্বর মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

কারই/এমএইচএম