images

রাজনীতি

হরতালের সমর্থনে রিজভী-টুকুর নেতৃত্বে যুবদলের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৩, ০৩:১৩ পিএম

বিএনপির ডাকা দিনব্যাপী হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল। ঢাকায় মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ যুবদল নেতার মৃত্যু এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নর্দা বাসস্ট্যান্ড থেকে কোকোকোলা, নতুনবাজার আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় রিজভী বলেন, অন্যায়ভাবে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড, পুলিশ হত্যা সরকারের নীলনকশার অংশ।

 

আরও পড়ুন

হরতালের সমর্থনে রাজপথে বিএনপি-জামায়াতের আইনজীবীরা

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, এই সরকারের পতনের মধ্যে দিয়ে যুবদল নেতা শামীম মোল্লাসহ সকল নেতা-কর্মীদের গুম, খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে।

 

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

আরও পড়ুন

গ্রেফতার-নিপীড়নে এবার আর ক্ষমতা ধরে রাখা যাবে না: রিজভী

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক,সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল, বাড্ডা থানা যুবদল নেতা মো. বাবুল হোসেন মীরসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বিইউ/এমআর