images

রাজনীতি

ঢাকা ছেড়েছেন খালেদা জিয়ার নাতনি জাফিয়া

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৬ পিএম

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি, প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় লন্ডনের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, শনিবার আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান গুলশান বাসভবন ফিরোজা থেকে সকাল ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেন। পরে তিনি সকাল ৭টার দিকে লন্ডনের ফ্লাইট ধরেন।

এর আগে গত রোববার (৬ ফেব্রুয়ারি) খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকা আসেন জাফিয়া রহমান।

এর আগে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।

দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এমই/একেবি