Dhaka Mail Logo

অফবিট

টুরাগ অ্যাক্টিভের ‘বার্থডে উইক সেল’ অফারের মেয়াদ বাড়ল

ফিচার প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

আজ চার বছর পূর্ণ করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যাথলেজার ব্র্যান্ড উর্মি গ্রুপের প্রতিষ্ঠান টুরাগ অ্যাক্টিভ। গুলশানে তাদের প্রধান কার্যালয়ে টুরাগ অ্যাক্টিভ পরিবারের সদস্যদের নিয়ে কেক কেটে এই বর্ষপূর্তি উদযাপন করে। 

এ সময় উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ডিরেক্টর ফাইয়াজ রহমান, তুরাগ অ্যাকটিভের সিওও মোহাম্মদ নাঈম আখতার, ওয়েভ রাইডার্স লিমিটেডের অপারেশন ও সোর্সিং সিওও আহম্মাদ মনসুর রউফসহ টুরাগ অ্যাক্টিভ ও উর্মি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০২২ সালের এই দিনে উর্মি গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ব্র্যান্ডটি। খেলাধুলা ও শরীরচর্চার পোশাককে দৈনন্দিন জীবনধারার অংশ করে তোলার লক্ষ্য নিয়ে গত চার বছরে দেশের অ্যাক্টিভওয়্যার শিল্পে নিজস্ব অবস্থান তৈরি করেছে টুরাগ অ্যাক্টিভ।

শুরুতে অনলাইনভিত্তিক কার্যক্রম পরিচালনা করলেও পরবর্তী সময়ে রিটেইল কার্যক্রম সম্প্রসারণে মনোযোগ দেয় ব্র্যান্ডটি। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক ও আদাবর রিং রোড, নারায়ণগঞ্জের আলমাস পয়েন্ট এবং চট্টগ্রামের সানমার ওশান সিটিতে টুরাগ অ্যাক্টিভের পাঁচটি আউটলেট রয়েছে। পাশাপাশি www.turaag.com ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এদিকে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে গত ১ নভেম্বর থেকে সব পণ্যে ৪০ শতাংশ ছাড় দিয়ে ‘বার্থডে উইক সেল’ শুরু করে টুরাগ অ্যাক্টিভ। পূর্বঘোষণা অনুযায়ী আজ ১১ নভেম্বর এই আয়োজন শেষ হওয়ার কথা ছিল। তবে ক্রেতাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে ছাড়ের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্র্যান্ডটি।

বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টুরাগ অ্যাক্টিভের সব পণ্যে ৪০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। দেশের পাঁচটি আউটলেটের পাশাপাশি www.turaag.com ওয়েবসাইট থেকেও এই সুবিধা পাওয়া

যাবে। ব্র্যান্ডটির RUN, TRAIN ও MOVE ক্যাটাগরিতে রয়েছে শরীরচর্চা, খেলাধুলা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের উপযোগী বিভিন্ন ধরনের পোশাক। আরাম, কার্যকারিতা ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে অ্যাক্টিভওয়্যারকে দেশের মানুষের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ করে তোলাই টুরাগ অ্যাক্টিভের লক্ষ্য।

এজেড