Dhaka Mail Logo

অফবিট

চার দেয়ালের খাঁচা নয়, শিল্পের ছোঁয়া দিতে চায় বিডি ইন্টেরিয়র

ফিচার প্রতিবেদক

১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

ইটের ওপর ইট সাজিয়ে শুধুই কি চারদেয়ালের এক খাঁচা তৈরি করা, নাকি একটি স্পেসকে প্রাণবন্ত ও কার্যকর শিল্পে রূপান্তর করা? আধুনিক স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইনের জগতে দ্বিতীয় ভাবনাটিকেই গত দেড় দশক ধরে বাস্তবে রূপ দিয়ে চলেছে ‘বিডি ইন্টেরিয়র’।

বাংলাদেশের দ্রুত বিকাশমান ইন্টেরিয়র সেক্টরে বিডি ইন্টেরিয়রের যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৫ বছর আগে। দীর্ঘ এই পথচলায় প্রতিষ্ঠানটি কেবল ঘর সাজানোর কাজই করেনি, বরং বিশ্বমানের ডিজাইন ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দিয়ে দেশে ইন্টেরিয়র শিল্পে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। দেশের প্রথম আইএসও সার্টিফাইড ইন্টেরিয়র প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই নাম।

169fd8b2-c75f-4813-9f7b-b728fd46a5fc

একটি ছোট্ট ঘরের কোণ থেকে শুরু করে বৃহৎ কর্পোরেট অফিস—প্রতিটি স্পেসের নিজস্ব একটি ভাষা থাকে। বিডি ইন্টেরিয়র সেই ভাষাকেই ফুটিয়ে তোলে তাদের কাজে। কর্পোরেট ও অফিস স্পেস, আবাসিক ইন্টেরিয়র, হাসপাতাল, ব্যাংক, রেস্তোরাঁসহ এ পর্যন্ত সফলভাবে  ৭০০-রও বেশি প্রজেক্ট শেষ করেছে প্রতিষ্ঠানটি। 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 'একঝাঁক সৃজনশীল ও উদ্যমী তরুণ আর্কিটেক্টের নতুন চিন্তাভাবনা এবং অভিজ্ঞ ও দক্ষ নির্মাণ শ্রমিকদের সূক্ষ্ম হাতের কাজ—এই দুইয়ের নিখুঁত সমন্বয়ে আমাদের প্রতিটি প্রজেক্ট হয়ে ওঠে অনন্য।আর্কিটেক্টদের আউট-অব-দ্য-বক্স আইডিয়া আর সাইটে দক্ষ কর্মীদের নিখুঁত বাস্তবায়নই প্রজেক্টগুলোকে দান করে দীর্ঘস্থায়িত্ব ও সৌন্দর্য।'

db3398b4-06d9-4b83-92e7-83e451f4539d

অনেক সময় ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে প্রজেক্ট বুঝিয়ে দেওয়ার পর সম্পর্কের ইতি ঘটে। তবে বিডি ইন্টেরিয়র গ্রাহক সেবাকে দেখে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তারা গ্রাহকের প্রয়োজন, বাজেট ও পছন্দের সর্বোচ্চ সম্মান জানায়। প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রজেক্ট হস্তান্তরের পরেও গ্রাহকের প্রতি আন্তরিক যত্ন ও সহায়তা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। 

অভিজ্ঞতা, উদ্ভাবনী নকশা এবং গ্রাহকদের আস্থা সাথে নিয়ে বিডি ইন্টেরিয়র এখন ভবিষ্যতের দিকে নতুন উদ্দীপনায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের স্থাপত্য ও ইন্টেরিয়র শিল্পকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করে তোলাই তাদের আগামী দিনের প্রতিশ্রুতি।

এজেড