Dhaka Mail Logo

অফবিট

বসুন্ধরা সুপারগলফ: ঢাকায় নতুন গলফ ক্লাব চালু

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

সবার জন্য গলফকে সহজলভ্য ও আনন্দদায়ক করতে এবং ক্রীড়া ও বিনোদন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করে সানভির বসুন্ধরা গ্রুপের (SBG) নতুন উদ্যোগ 'বসুন্ধরা সুপারগলফ' (Bashundhara SuperGolf) আনুষ্ঠানিকভাবে রাজধানীতে যাত্রা করেছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরা সুপারগলফ প্রাঙ্গণে (মাদানী এভিনিউ সংলগ্ন) নতুন এই বিশ্বমানের স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাবের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীর, তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, সানভীর বসুন্ধরা গ্রুপ এবং বসুন্ধরা সুপারগলফ এর ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান সহ বসুন্ধরা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

'More than just golf (শুধু গলফ নয়, তারচেয়েও বেশি কিছু) স্লোগানকে সামনে রেখে ডিজাইন করা এই লাইফস্টাইল হাবে আধুনিক ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ মোট ১০৭টি গলফ বে (Golf Bays) রয়েছে। ৩টি আধুনিক লেভেলে সাজানো এই এরেনায় খেলার পাশাপাশি রয়েছে বিশ্বমানের একাধিক রেস্টুরেন্ট, প্রিমিয়াম ক্যাফে, সাশ্রয়ী প্রো-শপ, হাই-টেক সিমুলেটর ও ট্রেনিং রুম, বিলিয়ার্ড, ভিআইপি সুইট, মিটিং রুম, সোশ্যাল ইভেন্ট হল, কিডস জোন এবং স্পোর্টস লাউঞ্জ।

IMG_7918.JPG

অনুষ্ঠানে বসুন্ধরা সুপারগলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান এবং তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান বক্তব্য প্রদান করেন। তারা এই সুবিশাল প্রকল্পের বিশ্বমানের সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন এবং এটি কীভাবে সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তা তুলে ধরেন।

DJI_20260902194959_0067_D

অনুষ্ঠানে বসুন্ধরা সুপারগলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি আধুনিক পরিসর তৈরি করা, যেখানে কেবল পেশাদার গলফ অনুশীলনই নয়; বরং পরিবার, বন্ধু ও করপোরেট টিম নিয়ে সবাই যেন খাবার, বিনোদন ও সামাজিক নানা আয়োজন একসাথে উপভোগ করতে পারেন। তাই শুরু থেকেই আমরা এটিকে শুধুমাত্র একটি প্রথাগত গলফ ভেন্যু হিসেবে না দেখে এক সমন্বিত লাইফস্টাইল হাব হিসেবে গড়ে তুলেছি।"

IMG_7929.JPG

তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে প্রকল্পটির পরিকল্পনা ও নিখুঁত বাস্তবায়নে কাজ করা হয়েছে, যেন আগত দর্শনার্থী ও অতিথিরা আন্তর্জাতিক মানের সেবা ও এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারেন।

উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা বসুন্ধরা সুপারগলফ এর বিভিন্ন আধুনিক সুবিধা ও ফ্লোরসমূহ ঘুরে দেখেন এবং এর বিশ্বমানের সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন।

DJI_20260902193348_0050_D

প্রতিষ্ঠানটির তথ্য মতে, আন্তর্জাতিক মানের এই ভেন্যুটি বাৎসরিক মেম্বারশিপের (সদস্যপদ) পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত বা স্বাধীনভাবে (Pay and Play) এসে খেলার সুযোগ রাখা হয়েছে। একই ছাদের নিচে খেলাধুলা, খাবার, ফাইন-ডাইনিং ও সোশ্যাল ইভেন্টের দারুণ সমন্বয় থাকায় এটি খুব দ্রুতই তরুণ-তরুণী, করপোরেট প্রফেশনাল এবং পারিবারিক সময় কাটানোর জন্য রাজধানীর সেরা গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

এজেড