Dhaka Mail Logo

অফবিট

ডুমনীতে শিক্ষার্থীদের মাসব্যাপী সমতাভিত্তিক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

লিঙ্গবৈষম্য দূর করা এবং প্রতিটি শিশুর সম্ভাবনা বিকাশ, নেতৃত্ব দেওয়ার ও স্বপ্ন দেখার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ডুমনীতে সফলভাবে শেষ হয়েছে মাসব্যাপী একটি সচেতনতামূলক ক্যাম্পেইন। ডুমনী উড়াল ক্লাব-এর সদস্য প্রাথমিক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা নিজেরাই লিখে ও এঁকে একটি আকর্ষণীয় বুকলেট প্রকাশ করেছে, যা এই উদ্যোগের অন্যতম প্রধান আকর্ষণ ছিল।

মাসব্যাপী চলা এই ক্যাম্পেইনে বিভিন্ন সচেতনতামূলক সেশনের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লিখা প্রতিযোগিতা, অভিভাবক সচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক আলোচনা এবং সমান সুযোগ ও বাল্যবিয়ে রোধে বিশেষ সচেতনতা কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের নেতৃত্বে পথ-নাটক পরিবেশনা করা হয়।

011ee45b-0148-4a84-a2df-46e1d271bb59

ডুমনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌমিতা সরকার ও মগ্নতা মাহফুজের নেতৃত্বে পরিচালিত ‘প্রজেক্ট উড়াল’-এর অংশ হিসেবে এই ক্যাম্পেইনটি বাস্তবায়িত হয়। এই আয়োজন সম্পর্কে মৌমিতা সরকার বলেন, ‘প্রজেক্ট উড়াল’ নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার রোধে ও তাদের ভবিষ্যৎ সম্ভাবনার স্বপ্ন বুনে দিতে ভূমিকা রাখতে পারে। এই আয়োজন অভিভাবক ও কমিউনিটির মেয়েদের শিক্ষা এবং সমান সুযোগের পক্ষে সোচ্চার হতে উৎসাহিত করবে।’

এজেড