ঢাকা মেইল ডেস্ক
০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
ব্যক্তিগত ও কর্মজীবনে প্রতিকূলতার মুখে পড়লে মানুষের আত্মবিশ্বাস নাটকীয়ভাবে কমে যায়—এমনই এক চমকপ্রদ চিত্র উঠে এসেছে মেটলাইফের সাম্প্রতিক বহুজাতিক গবেষণায়।
'দ্য কনফিডেন্ট পাথওয়েজ রিপোর্ট' শীর্ষক এই গবেষণায় দেখা গেছে, বাস্তব জীবনের চাপের মুখে মানুষের আত্মবিশ্বাস গড়ে ৭২ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। অনিশ্চয়তা মোকাবিলা এবং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বাড়াতে সুযোগ, প্রস্তুতি ও সহায়তামূলক পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
মেটলাইফের এই গবেষণা অনুযায়ী, তরুণ প্রজন্মের সম্ভাবনা বিকাশে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার উল্লেখযোগ্য কিছু তথ্য নিচে দেওয়া হলো:
শৈশবের অভিজ্ঞতা: শৈশবে যারা খেলাধুলায় অংশ নিয়েছেন, এমন অর্ধেকেরও বেশি প্রাপ্তবয়স্ক মনে করেন এটি তাদের আত্মবিশ্বাস (৫৬%) এবং অধ্যবসায় (৫২%) বৃদ্ধিতে সরাসরি সহায়তা করেছে।
আর্থিক প্রস্তুতি: যারা সঞ্চয় বা জীবনবিমার মতো সক্রিয় আর্থিক পদক্ষেপ নিয়েছেন, তারা ব্যক্তিগত বিপর্যয় মোকাবিলায় অন্যদের তুলনায় ২০ গুণ বেশি আত্মবিশ্বাসী বোধ করেন।
সামাজিক সমর্থনের অভাব: গবেষণায় দেখা গেছে, অর্ধেকেরও কম মানুষ বন্ধু (৪১%) বা নিজেদের কমিউনিটি (৩১%) থেকে পর্যাপ্ত মানসিক বা সামাজিক সমর্থন পান, যা একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা নির্দেশ করে।
বাংলাদেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ, যেখানে ১০ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৫ কোটি তরুণ-তরুণী দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখছে। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, খেলাধুলা দলগত কাজ, শৃঙ্খলা ও দৃঢ়তা শেখায়, যা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস গড়ে তোলে। তিনি আরও উল্লেখ করেন, তরুণদের সম্ভাবনা বিকাশে কম বয়স থেকেই শিক্ষা, খেলাধুলা ও মেন্টরশিপের সুযোগ নিশ্চিত করা জরুরি। মেটলাইফ বাংলাদেশের মানুষের আর্থিক সুরক্ষা ও প্রস্তুতির মাধ্যমে তাদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এজেড