images

অফবিট

নিউজ পোর্টালের সাংবাদিকদের অন্যরকম ঈদ

আসাদুজ্জামান লিমন

২৮ মে ২০২৬, ০১:৩৭ পিএম

আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। সরকারি ছুটির আমেজে বাঙালির ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি। কিন্তু এই উৎসবের দিনেও সবাই কি ছুটি পেয়েছে? না, কিছু মানুষ এখনো তাদের জরুরি দায়িত্ব সামলাতে ব্যস্ত। তাদের এই ঈদের আনন্দ কাটছে কর্মব্যস্ততায়। এই দলে যেমন আছেন পুলিশ, প্রশাসন, হাসপাতালের চিকিৎসক ও নার্স, তেমনি আছেন ২৪ ঘণ্টার নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিও স্টেশনের সাংবাদিকরা। মানুষের দোরগোড়ায় খবর পৌঁছে দেওয়ার এক নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় তাদেরও এবারের ঈদ কাটছে ভিন্নভাবে।

vetore_aro
একজন সংবাদকর্মীর দিনের বেশিরভাগ সময় কাটে সহকর্মীদের সঙ্গে।

যখন বাসা-বাড়িতে আত্মীয়-স্বজনদের সামনে ঈদের সেমাই ও বিশেষ খাবার পরিবেশনের ধুম লেগেছে, ঠিক তখনই সাংবাদিকদের কাঁধে এক বিশাল দায়িত্ব। সাধারণ মানুষ যখন নতুন পোশাকে উৎসবে মেতেছে, একজন সাংবাদিক তখন কর্মস্থলে। সকাল থেকে সার্বক্ষণিক চালু থাকা নিউজ পোর্টাল ও টেলিভিশনের রিপোর্টারা মাঠে-ঘাটে চষে বেড়িয়ে ঈদের জামাত, কোরবানি তথা উৎসবের নতুন নতুন খবর তুলে আনছেন। 

journalist
নিউজপোর্টালের নিউজরুম ২৪ ঘণ্টাই কর্মচঞ্চল থাকে। 

এই খবরগুলো সম্পাদনার জন্য নিজ নিজ স্টেশনে পাঠাচ্ছেন। এরপর নিউজ রুমে থাকা সেই নেপথ্যের নায়কখ্যাত সহ-সম্পাদকরা খবরটিকে আরও পাঠযোগ্য ও পরিবেশনযোগ্য করে জাতির সামনে উপস্থাপন করছেন। তাদের হাত ধরেই নিউজ পোর্টালের সংবাদ প্রকাশ পায় ওয়েবে এবং টেলিভিশনের খবর স্যাটেলাইটের মাধ্যমে রিলে হয়ে দর্শকদের ড্রইং রুমের টেলিভিশন সেটে পৌঁছে যায়।

saif
সংবাদ সম্পাদনায় ব্যস্ত ডেস্কের একজন সংবাদকর্মী। 

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, সাংবাদিকদের কি ঈদ-কোরবানিতে ছুটি হয় না? হয়, তবে সেটা কোনো একটা ঈদে। বেশিরভাগ নিউজ পোর্টাল এবং ২৪ ঘণ্টার টেলিভিশন স্টেশনের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটি নেন রোস্টার অনুযায়ী। এই অলিখিত নিয়মটি তারা অলক্ষ্যে মেনে নিয়েছেন। ঈদের দিন তাদের কাছে উৎসব নয়, বরং এক বিশাল দায়িত্ববদ্ধতার নাম।

যারা ফিল্ডে রিপোর্টার হিসেবে কাজ করছেন, তারা ডিউটিরত অবস্থায় কাছে-পিঠের ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ পড়ে নেন। এরপর তিনি যে জামাতে অংশ নিয়েছিলেন, সেটিই হয়ে ওঠে সংবাদের উপজীব্য। তবে নামাজ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় তথ্যের লড়াই। পকেট থেকে ফোন বের করে তোলা ছবি কিংবা ভিডিওর ফুটেজগুলো মুহূর্তের মধ্যেই ল্যাপটপের স্ক্রিনে। নিউজ রুমে বসে থাকা নিউজ ম্যানেজারের নির্দেশে শুরু হয়ে যায় শিরোনাম লেখা, তথ্য যাচাই আর সম্পাদনার কাজ।

AI_PIC
২৪ ঘণ্টার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যস্ততা সবসময়। ছবি: এআই

দিনশেষে গণমাধ্যম কর্মীদের মনে এক বিশাল আফসোস ঠিকই থাকে। কেননা, সবারই মনে স্বপ্ন থাকে বাড়ির পানে ছুটি চলার। কিন্তু দিনশেষে হাজারো খবরের তলে চাপা পড়ে থাকে তাদের নিজেদের স্বপ্ন। সমাজ ও রাষ্ট্রের কাছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে গিয়ে নিজেদের জীবনের অনেক না বলা গল্পের কোরবানি দিতে হয় তাদের। 

আরও পড়ুন: ঢাকা মেইল সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ

খবর
খবরের পেছনের খবর ‍তুলে আনাটাও একজন সংবাদকর্মীর কাজ। ঈদের সময়ও সেই কাজে ভাটা পড়ে না। 

এভাবেই পর্দার আড়ালে থেকে সংবাদপত্রের নিউজ রুমের সেই তাড়াহুড়া আর খবরের নেশাতেই কেটে যায় সাংবাদিকদের দিন। তাদের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টাই একজন সংবাদকর্মীর প্রকৃত ঈদ। তাদের ত্যাগের মহিমাই জীবনের শ্রেষ্ঠ ঈদগাঁ।

এজেড