নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৩, ০৫:০২ পিএম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর অ্যাসাইনম্যান্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেগম মাহফুজা মতিন।
রোববার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে (সিনিয়র সহকারী সচিব) বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।
/আইএইচ