নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৩, ১২:০৬ এএম
পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. পারভেজ ইসলামকে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ধানমন্ডি থানায় অফিসার ইনচার্জ মো. ইকরাম আলী মিয়াকে লাইনওআর (কেন্দ্রীয় সংরক্ষণ দফতর) এ বদলি করা হয়েছে।
/আইএইচ