images

জাতীয়

যাত্রাবাড়ীতে ঝিলে নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ঝিলের পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এখনো নিহত ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার এসআই মনির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাজলা স্কুল গলির ঝিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহটি পানি থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিটকেও খবর দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

কেআর/আইএইচ