Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) একই সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১ পিস ইয়াবা, ১১৬ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ৪৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইনজেকশন ও ১১০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে। 

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

এইউ