Dhaka Mail Logo

জাতীয়

ইজতেমার দ্বিতীয় পর্বে গাড়ি পার্কিং করা যাবে যেখানে

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২৩, ০৯:১০ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ। শুক্রবার (২০ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে এই পর্ব শুরু হয়। এই পর্বের ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে দেশি-বিদেশি অনেক মানুষ হাজির হয়েছে ইজতেমা ময়দানে। জুমার দিন হওয়ায় আরও অনেকে হাজির হবে ইজমেতা ময়দানে।

বিপুলসংখ্যক মুসল্লির যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য কিছু নির্দেশনা দিয়েছে।

গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্যাদি

খিলক্ষেত হতে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে কোন যানবাহন পার্কিং করা যাবে না।

ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনসমূহ নিম্নবর্ণিত স্থানসমূহে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেন:

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬ নং সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নং, ১১ নং ৫ নং ব্রিজের ঢালে।

সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫ নং সেক্টর ২নং ব্রিজের ঢাল হতে উলোদাহা মাঠ পর্যন্ত।

খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮ নং সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ) ।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।
বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

এছাড়াও নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করতে বলছে পুলিশ। শুধু তাই নয়, মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখার জন্যও বলা হয়েছে। যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

কেআর/এমআর