জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ পিএম
এমএফএসের মাধ্যমে হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেন প্রতিরোধে বিএফআইইউ ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ সময় এমএফএসের মাধ্যমে হুন্ডি অথবা অন্য কোনো অবৈধ লেনদেন হলে ডিস্ট্রিবিউশন হাউজ ও হাউজের অধীনে এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (৪ ডিসেম্বর) সিআইডি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেন প্রতিরোধে বিএফআইইউ, বিকাশ ও বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের মালিক ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রতিক সময়ে হুন্ডিসহ অন্যান্য অবৈধ লেনদেনে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) গুলো ব্যবহৃত হচ্ছে মর্মে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সিআইডি প্রধান বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে রেমিট্যান্স পাঠানো বন্ধ হলে খুব দ্রূতই রেমিট্যান্স বৃদ্ধি পাবে। তবে এটা যেন অবৈধ কমকাণ্ডে ব্যবহৃত না হয় তার জন্য সবাই এক হয়ে কাজ করতে হবে।
এমআইকে/জেবি