Dhaka Mail Logo

জাতীয়

সিত্রাং বেশি আঘাত হানবে বরগুনা ও পটুয়াখালীতে 

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২২, ০১:৪৬ পিএম

আজ সন্ধ্যায় বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেছেন, দেশের সব থেকে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালীতে। তবে ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। 

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এটি আঘাত হানবে। আগামীকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে।

বিস্তারিত আসছে...

টিএ/এসএএস/এইউ