নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের খাস জমিতে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে পাঁচটি সিদ্ধান্ত হয়েছে। সোমবার ( ১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জঙ্গল সলিমপুরের ৩১শ একর খাস জায়গা উদ্ধারকল্পে এবং সেখানের জীববৈচিত্র্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো—
বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষও উপস্থিত ছিলেন।
এ ছাড়া জননিরাপত্তা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর প্রধান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা ছিলেন।
/একেবি/