ঢাকা মেইল ডেস্ক
৩০ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে ড. জিয়াউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাকে (ড. জিয়াউদ্দিন আহমেদ) তাঁর নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে অপর প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে অবসর গ্রহণের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এসএইচ