Dhaka Mail Logo

জাতীয়

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

রাজধানী থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২-এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বলেন, তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

একেএস/এসআই