Dhaka Mail Logo

জাতীয়

অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: ডা. জাহেদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

সরকার অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নিবন্ধনহীন অনলাইন পোর্টালের কারণে সাংবাদিকতার পরিচয়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তথ্য উপদেষ্টা বলেন, নিবন্ধনহীন অনলাইন পোর্টালের কারণে সাংবাদিকতার পরিচয়ে কাজ করার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। 

এসময় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এএইচ