জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
রাজধানীতে থানার সামনে চেকপোষ্টে ইয়াবাসহ তিন যুবক আটক হয়েছেন। তাদের একজনের নাম নকিব। বাকি দুজনের নাম জানা যায়নি। এসময় তাদের তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শনিবার রাত একটা দিকে আদাবর থানা সামনে বসানো চেকপোষ্টে তারা আটক হন।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে আদাবর থানার একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, গতকাল রাতে থানার সামনে প্রতিদিনের মতো একটি চেকপোস্ট বসানো হয়েছিল। সেই চেকপোস্ট হয়ে মোটরসাইকেলে যাচ্ছিল তিন যুবক। এ সময় তাদের সংকেত দেওয়া হয়। পরে তারা মোটরসাইকেল থামায়। এরপর তল্লাশি করে তাদের কাছে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটকরা মাদক কারকারি। তাদের নামে আগেও থানায় মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে থানার সূত্রটি।
এ বিষয়ে থানার ওসিকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এমআইকে/এএস