Dhaka Mail Logo

জাতীয়

উত্তরায় ককটেল বিস্ফোরণ‎ ‎

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

রাজধানীর উত্তরা নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটায় নর্থ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, রাতে নর্থ টাওয়ারের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে আশপাশের বাসিন্দা ও পথচারীরা আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
‎
‎নর্থ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
‎
‎তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে দূর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
‎
‎একেএস/এএইচ