Dhaka Mail Logo

জাতীয়

জিন্নাহর সমাধিতে স্পিকারের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এম/এএইচ