জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি পেনগান (কলমসদৃশ অস্ত্র) ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রূপগঞ্জের চনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে ইসহাক রহমান হাসানের ভাড়া দেওয়া একটি একতলা ভবনের ছাদের পশ্চিম পাশে অভিযান চালায় এসআরবি-৩ এর একটি আভিযানিক দল। এ সময় শাওন হোসেন সাব্বিরকে দেশীয় তৈরি দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। পরে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
এমআইকে/এএস