নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ তিন কোম্পানির শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) মধ্যে এসব পদে নতুন নিয়োগ দেওয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিতাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
এছাড়া আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
অন্যদিকে, বাপেক্সের বর্তমান এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
/এএস