Dhaka Mail Logo

জাতীয়

চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ৫টা ২৫ মিনিটের দিকে ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী রাখা হতো।

এফএ