Dhaka Mail Logo

জাতীয়

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বুধবার পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এএস