নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ এএম
পাকিস্তান সফরে গিয়ে দেশটির ঐতিহ্যবাহী সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
এ সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে নিজের সামরিক জীবনের স্মৃতিচারণ করেন এবং একাডেমিতে কাটানো দিনগুলোর কথা স্মরণ করেন।
বুধবার (২৫ নভেম্বর) সরকারি সফরের অংশ হিসেবে পাকিস্তানের কাকুলে অবস্থিত পিএমএ পরিদর্শন করেন স্পিকার। এসময় তিনি একাডেমির প্রশিক্ষণ পরিবেশ ঘুরে দেখেন এবং সেখানে প্রশিক্ষণরত বাংলাদেশি ক্যাডেটদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে স্পিকার পাকিস্তান সেনাবাহিনীতে নিজের কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, পিএমএতে কাটানো গঠনমূলক বছরগুলো তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। সেই সময়ের স্মৃতিগুলো তিনি এখনো অত্যন্ত গুরুত্বের সঙ্গে লালন করেন।
তার এ স্মৃতিচারণ দুই দেশের সামরিক প্রতিষ্ঠানের অভিন্ন ঐতিহ্য এবং দীর্ঘদিনের পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
এসময় পিএমএর প্রশিক্ষণ পরিবেশ প্রত্যক্ষ করার পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ পান স্পিকার।
এএইচ