Dhaka Mail Logo

জাতীয়

৭ জেলায় নতুন পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

জেলাগুলো হলো- সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি), ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের এসপি, ডিএমপির উপ-কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের এসপি, এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার এসপি, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর এসপি, এসআরইউ’র পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার এসপি এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর এসপি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

একেএস/এমআর